বানেশ্বরে পথ দুর্ঘটনায় আহত এক ছাত্রী ।
![]() |
| পথ দুর্ঘটনার পর ট্রাক ভাংচুর করল উত্তেজিত জনতা । |
কোচবিহারঃ পথ দুর্ঘটনায় ছাত্রীর আহত হওয়ার
ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল কোচবিহারের বানেশ্বর এলাকা। উত্তেজিত জনতা
দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি ভাংচুর চালায় । আহত ছাত্রীকে কোচবিহার এম জে এন
হাসপাতালে ভরতি করা হয়েছে । সে এখন চিকিৎসাধীন ।
স্থানীয় সুত্রে জানা গেছে বানেশ্বরের রেল স্টেশন
মেরামতের কাজ চলছে । সেই কাজের জন্য ট্রাকে করে পাথর আসছিলো। আজ সকালে টিউশন থেকে ফিরছিল শুক্লা পাল নামে
এক ছাত্রী । স্থানীয় তরুন সংঘ ক্লাবের কাছে সিদ্ধেশ্বরী মোরে কাছে একটি ট্রাক তাকে
ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এই ঘটনায় স্থানীয়
জনতা ক্ষুব্ধ হয়ে উঠে । উত্তেজিত জনতা ট্রাক টি ভাংচুর করে । পরে ট্রাক টিকে একটি
গর্তে ফেলে দেয় তারা ।
হাসপাতাল সুত্রে জানা গেছে আহত মেয়ে
টির চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রাথমিক ভাবে মেয়েটির একটি পা কেটে
ফেলা হয়েছে ।
স্থানীয় জেলা পরিষদ এর কর্মমাধক্ক্য
পরিমল বর্মন জানান “ মেয়েটির পরিবার অত্যন্ত গরিব হওয়ার চিকিৎসার ব্যয় ভার সরকার
থেকে গ্রহন করা হবে । এলাকা যাতে উত্তেজনা না ছড়ায় সেদিকে নজর রাখা হচ্ছে ।

No comments