Breaking News

বাবার শাসনে আত্মঘাতী পুত্র ।

দিনহাটাঃ প্রতিবেশীর পুকুরে মাছ ধরার জন্য বাবা শাসন  করে। এই অপমানে আত্মঘাতী হল পুত্র। ঘটনাটি ঘটেছে দিনহাটা বল রাম পুর রোড এলাকায় । আত্মঘাতী পুত্রের নাম সঙ্গম পাশোয়ান (১৩) ।  
স্থানীয় সুত্রে জানা যায় লক্ষী পাশোয়ান কিছু দিন ধরে ছেলে সঙ্গম পাশোয়ান এর  প্রতি বিরক্ত ।সঙ্গম স্থানীয় স্কুলে ষষ্ঠ শ্রেনী পড়ে । সঙ্গম পড়াশুনা না করে বন্ধুদের সাথে আড্ডা মেরে বেড়ায়। কিছু দিন ধরে তাই ছেলেকে কড়া শাসনে রেখেছে সে । গত কাল দুপুরে  বেলা সঙ্গম  প্রতিবেশীর পুকুরে মাছ ধরে  ।এই কথা তার বাবার কানে গেলে তার বাবা  লক্ষী পাশোয়ান তাকে শাসন করে ।  এই অপমানে সঙ্গম ঘরে ঢুকে কাপড় দিয়ে ফাস দেয়। বাড়ির লোকেরা  তাকে  উদ্ধার করে স্থানীয় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে ।

জেলার পুলিশ সুপার অনুপ জয়সোয়াল জানান “প্রাথমিক তদন্তে বালকটি  আত্মঘাতী হয়েছে বলে অনুমান করা হচ্ছে । ঘটনার তদন্ত চলছে ।" 

আচমকা সঙ্গমের মৃত্যুকে পরিবারে শোকের ছায়া নেমেছে ।  

1 comment: