Breaking News

তারকেশ্বর মন্দির নয় , তারকেশ্বর উন্নয়ন পর্ষদ এর চেয়্যারম্যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ।

পুর মন্ত্রী ফিরহাদ হাকিম 

মন্দির ইস্যুতে মুখ খুললেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম  । তিনি জানান “বলা হচ্ছে আমি নাকি তারকেশ্বর মন্দিরের চেয়ারম্যান। এটা ঠিক নয় ।  আমি  তারকেশ্বর মন্দির নই তারকেশ্বর উন্নয়ন পর্ষদ এর চেয়্যারম্যান।“  তিনি অভিযোগ করেন বাংলার  সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে অপপ্রচার চালাচ্ছে একটি দল  । নাম না করে বিজেপির দিকে আঙ্গুল তোলেন তিনি।
কিছু দিন ধরে সোস্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে ঐতিহ্যবাহী তারকেশ্বর মন্দির এর চেয়্যারম্যান হয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। একটি ঐতিহ্যবাহী হিন্দু মন্দিরে কিভাবে একজন মুসলিম চেয়্যারম্যান হন এই নিয়ে প্রশ্ন তুলতে থাকেন অনেকেই। অনেকেই আবার প্রশ্ন তোলেন এটা যদি ধর্মনিরপেক্ষ নীতি হয় তাহলে ফুরফুরা শরিফের চেয়্যারম্যান একজন হিন্দু মন্ত্রীকে করা হল না কেন ? উল্লেখ্য পুরমন্ত্রী ফুরফুরা উন্নয়ন পর্ষদ এর চেয়ারম্যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ।
 মুখ্যমন্ত্রী মমতা ব্যান্যার্জী হুগলি তে প্রশাসনিক বৈঠকে তারকেশ্বর উন্নয়ন পর্ষদ এর কথা ঘোষনা করেন । এবং এর চেয়ারম্যান হিসেবে পুরমন্ত্রীকে নিয়োগ করেন ।  তারকেশ্বরে প্রশাসনিক বৈঠকে ঐতিহ্যবাহী মন্দিরটি ঢেলে সাজানো হবে বলে জানান । আর মন্ত্রী তারকেশ্বর উন্নয়ন পর্ষদ এর চেয়ারম্যান হওয়াতে এই কাজের দেখ ভাল করবেন । আর মুখ্যমন্ত্রী এই ঘোষনার পর এই অপপ্রচার চালানো শুরু হয় সোস্যাল মিডিয়ায়। এই বিষয়ে মুখ খুলে মন্ত্রী ব্যাপ্যারটি পরিষ্কার করলেন। মন্ত্রী আরো বলেন “ কেউ ভুল ব্যাখ্যা করে ব্যাপারটা নিয়ে ধর্মের সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করেছে । এটা ঠিক না । “  


প্রসঙ্গত উল্লেখ যোগ্য যে তারকেশ্বর মন্দির দেখভাল করে তারকেশ্বরের মন্দির ট্রাস্টি বলে প্রাইভেট ট্রাস্টি বোর্ড । 

No comments