Breaking News

হেগের জগৎ সভায় বাংলা আবার শ্রেষ্ঠ আসন পেল ।



হেগের জগৎ সভায় বাংলা আবার শ্রেষ্ঠ আসন পেল । রাষ্ট্র সংঘের জন পরিষেবায় বিশ্বে প্রথম হল বাংলা । মোট ৬৩ টি দেশের ৫৫২ টি প্রকল্প ছিল এই দৌড়ে । আর সবাই কে পিছনে ফেলে প্রথম হল মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের স্বপ্নের “ কন্যাশ্রী ” প্রকল্প।

বাংলার কন্যা সন্তানদের অধিকার রক্ষার জন্য ৪ বছর আগে শুরু হয় কন্যাশ্রী প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের “ ব্রেন চাইল্ড ” এই প্রকল্প । বাল্য বিবাহ, ড্রোপ আউট, নারী শিক্ষা প্রভৃতিতে ব্যাপক সাফল্য এনেছে এই প্রকল্প। এই মুহুর্তে ৪০ লাখের ও বেশি কন্যা সন্তান এই প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছে।

২০০৩ সাল থেকে রাষ্ট্র সংঘ জন পরিষেবা ক্ষেত্রে পাবলিক সার্ভিস আওয়ার্ড দিতে শুরু করে । এই আওয়ার্ড এর জন্য মুলত তিনটি বিষয় উপর জোর দেওয়া হয় । প্রান্তিক মানুষের উন্নয়ন, সার্বিক উন্নয়ন ও উন্নয়নের স্বচ্ছতা । যার প্রতিটি ক্ষেত্রে উল্লেখ যোগ্য সাফল্য পেয়েছে “ কন্যাশ্রী ”। 
 মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়  এই সাফল্য বাংলার মানুষকে উৎসর্গ করেছেন । তিনি সোস্যাল মাধ্যমে লিখেছেন " বাংলার কন্যাশ্রী আজ বিশ্বের কন্যাশ্রী । কন্যাশ্রী হল বিশ্বসেরা । " 

No comments