চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্থানকে হারাল ভারত।
আবারও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্থানকে হারাল ভারত। বিশ্ব হকি লিগ এ পাকিস্থান কে হারিয়ে আবার ও হিরো হয়ে উঠল ভারতীয় হকি দল । আজকের ম্যাচে ৬-১ গোলে পাকিস্থান কে পরাজিত করে ভারত। এর আগে লিগ ম্যাচে ৭-১ গোলে পাকিস্থান কে উড়িয়ে দেয়। ভারতের হয়ে জোড়া গোল করেছেন রমনদিপ ও আকাশদিপ । একটি করে গোল করেন হরমনপ্রীত সিংহ ও মনদীপ সিঙ্ঘ।পাকিস্থানের হয়ে গোল করেন আজাজ আহমেদ । এই জয়ের পর আগামীকাল কানাডার বিরুদ্ধে খেলবে ভারত ।
ম্যাচের শুরু থেকেই ভারতের আধিপত্য ছিল । ম্যাচ শুরুর আট
মিনিটের মাথায় পাকিস্থান এর গোলে আঘাত হানে রমনদীপ। এর পর ১২ ও ২৭ মিনিটে পর পর
দুটি গোল করে ব্যবধান বাড়ান আকাশদীপ। এর পরের মিনিটি আবার গোল করেন রমনদীপ। ২৮
মিনিটের মাথায় ব্যবধান দাঁড়ায় ৪-০। এর পর ৩৬ মিনিটে ৫ম গোল করেন হরমনপ্রীত । এরপর
৪১ মিনিটের মাথায় পাকিস্থানের হয়ে এক মাত্র গোল করেন আজাজ। ৫৯ মিনিটে পাকিস্থানের
কফিনে শেষ পেরেক পুতে দেন মনদীপ।
এই জয়ের পর আগামিকাল কানাডার বিরুদ্ধে ৫ম-৬ষ্ঠ স্থান উঠার
জন্য লড়াই করবে ভারত ।

No comments