Breaking News

সম্প্রিতির ঈদ পালন হল দিনহাটার গিতালদহে।

হিন্দু যুবকেরা শরবত খাওয়াচ্ছে মুসলিম নামাজীদের ঈদ গাহ মাঠে।
সম্প্রিতির ঈদ 
দিনহাটাঃ সম্প্রিতির ঈদ পালন হল দিনহাটার গিতালদহে। প্রখর রোদে ঈদের  নামাজ পড়ার পড় নামাজীদের শরবত  খাওয়ালো হিন্দু যুবকেরা । আর বদলে তাদের মুখে সেমাই তুলে দিল মুসলিম যুবকেরা । সম্প্রতির এই অনন্য নজির গড়ে উঠল গিতালদহে।এই খবর সোস্যাল মাধ্যমে পোস্ট হতেই তা ভাইরাল হয়ে উঠেছে।

আজ সকালে গিতালদহের মুসলিমরা  ঈদ উল ফিতর এর নামাজ পড়েন  গিতালদহ ঈদ গাহ মাঠে । ঈদ গাহ মাঠের পাশে হরি কীর্তন কারিদের মন্দির অবস্থিত। প্রচণ্ড রোদে যখন নামাজীরা নাজেহাল । তাদের মধ্যে শরবত  বিতরন করলেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের  ছেলেরা । তাদের ও মিষ্টি মুখ করাতে সেমাই খাওয়ায় মুসলিমরা। সম্প্রিতির এই নজীর গড়ে উঠে ।

স্থানীয় সুত্রে জানা যায় কয়েক বছর ধরে রনি , সজল  এর দের নেতৃত্বে এই ভাবে ঈদের নামাজের সময় নামাজীদের শরবত  খাওয়ানো হয় । বদলে তাদের সেমাই খাওয়ায় মুসলিম রা ।

এই বার শরবত  খাওয়ার ছবি জাকির হোসেন নামে এক যুবক ফেসবুকে পোস্ট করে । সম্প্রীতির এই ছবি সোস্যাল মাধ্যমে ভাইরাল হয়ে উঠে ।


স্থানীয় মানুষেরা জাতি ধর্ম নির্বিশেষে এই যুবকদের কাজের প্রসংশা করেছেন। সোস্যাল মাধ্যমে এই ঘটনার প্রশংসা করেছে সবাই ।  

No comments