Breaking News

সোনম এবার টাউন বাবু ।

sonam  maheswari
সোনম  মাহেশ্বরী  কোচবিহারঃ সোনম রুপালি পর্দার  নায়িকা নন। তিনি জেলার কোতোয়ালি থানার নতুন টাউন সাব ইন্সপেক্টর।    জেলা শহর কোচবিহার  এবার ‘টাউন বাবু’ নয় ‘ টাউনবিবি’ এর দায়িত্বে? কোচবিহার শহরের কোতোয়ালী থানার ‘টাউন সাব ইন্সেপেক্টর’ দায়িত্ব নিচ্ছেন সোনম মহেশ্বরী । এই প্রথম কোনো মহিলা এই দায়িত্বে আসবেন । এই পদের  পোশাকিনাম  নাম ‘টাউনবাবু’। এ বার কোচবিহার  শহর ‘সামলানোর ’ দায়িত্ব তাঁর উপেরই। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জইয়সোয়াল বলেন, “কাজের নিরিখে সোনম কে এই দায়িত্ব দেওয়া হয়েছে ।”এই নিয়ে জেলা জুড়ে জল্পনা জেলা শহর এবার ‘ টাউন বাবু’ নয় ‘টাউন বিবি’ এর আওতায়।

          সোনম কোচবিহারের  টাপুরহাট এলাকার বাসিন্দা। বাবা রামকুমার মেহশ্বরী পেশায়  ব্যবসায়ী। ভাল ছাত্রী  ছিলেন ।
পরিচিতরা ভেবেছিলেন  হয়েতা কর্মজীবন শুরু করেবন তিনি । কিন্তু শিক্ষিকা নয়  ২০১৪ সালে পুলিশের চাকরিতে যোগদান করেন তিনি ।এবার নিজের শহরেই পোস্টিং হল সোনমের ।
    মাথাভাঙা থানা তে যোগ দিয়ে  ইভিটজারেদের দৌরাত্ব বন্ধে এলাকা চষে বেরিয়েছিলেন তিনি ।তাতে শোরগোল পড়ে যায় । অভিযান চালিয়ে তিনি অস্ত্র উদ্ধার করেন তিনি । দুষ্কৃতীদের কাছে ত্রাস হয়ে উঠে  ওই  তরুণী সাব ইন্সপেক্টর । কোচবিহার কোতোয়ালি থানায় যোগ দিয়ে মাত্র ৮ দিনের মাথায় বানেশ্বরের  একটি ধর্ষন মামলায় চার্জশীট দেন তিনি । এই সব কাজের ফলে জেলার

     পদস্থ কর্তাদের চোখে পড়েন তিনি । এই কাজের সাফল্য হিসেবেই এই পোস্টিং বলে মনে করছেন পুলিশ মহল । আর  সোনম জানাচ্ছেন “দায়িত্ব পালনের তিনি সব রকম প্রচেষ্টা করবেন তিনি।“

No comments