Breaking News

সাবেক ছিট মহলের উন্নয়নের কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী ।







dinhata
সাবেক ছিট করালায় মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ ।
কোচবিহারঃ শনিবার সাবেক ছিট মহলের উন্নয়নের কাজ খতিয়ে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।  এদিন তিনি দিনহাটার সাবেক করালা ছিট ও বাত্রিগাছ ছিট ঘুরে দেখেন । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন “ বর্ষার জন্য ছিট মহলের রাস্তার কাজ কিছুটা ধীরে হচ্ছে । পুজোর আগেই রাস্তার কাজ শেষ হবে। ”

    এদিন প্রথমে তিনি করালা ছিটে পরিদর্শনে যান । করালা ছিটে তাঁর সংগে ছিলেন জেলা পরিষদের কৃষি কর্ম্যাধক্ষ্য মমতাজ বেগম ও দিনহাটা ২ নং  তৃনমুল কংগ্রেস ব্লক সভাপতি মীর হুমায়ুন কবির । পরে বাত্রিগাছ ছিট মহল পরিদর্শন করেন । 
সংগে ছিলেন দিনহাটা ১ নং ব্লক সভাপতি নুর আলোম হোসেন , ব্লক এসসি এস টি সেল সভাপতি পুলক চন্দ্র বর্মন।  তিনি সাবেক ছিট মহল বাসীদের সাথে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন । তিনি তাদের জানান উন্নয়ন এক দিনে সম্ভব নয় । ধীরে ধীরে উন্নয়ন হবে। ছিট মহল বাসীরা ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, জব কার্ড, হেলথ কার্ড সহ বিভিন্ন সরকারী পরিচয় পত্র পেয়েছে । পঞ্চায়েত থেকে সুযোগ সুবিধা পাচ্ছে তারা। জলসেচের জন্য সৌর বিদ্যুৎ চালিত জলবিদ্যুৎ এর ব্যবস্থা করা হয়েছে।  ঘরে ঘরে বিদ্যুৎ এর আলো পৌছে গেছে । ছিট মহলে ১৬ টি রাস্তার কাজ শুরু হয়েছে। পানীয় জলের ব্যবস্থা হবে । বাজার হাট হবে । প্রাথমিক স্বাথ্য কেন্দ্র হবে । কমিউনিটি হল হচ্ছে । উন্নয়নের কাজ সব হবে। ছিট মহলের সব রাস্তায় পাকা হবে ।
    
এদিন তিনি ছিট মহলে কাজের গুনমানের প্রসংসা করেন । এদিন সাংবাদিকদের তিনি জানান “ রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী কিছু দল যাদের সাইন বোর্ড ছাড়া কিছু নাই তারা উন্নয়ন এর নিন্ম মানের কথা বলে অপপ্রচার করছে । এলাকার মানুষ কাজ নিয়ে খুশী । উন্নয়ন এর কাজ স্তব্ধ করার জন্য বিরোধীদের এই অপপ্রচার। ”  

  

No comments