ত্বৃনমুল বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক।
![]() |
| বিতর্কিত পোষ্টি। |
মঙ্গলবার রাত ১১ টায় উদয়ন গুহ রাজ্যপালদের সম্পর্কে ফেসবুকে নিজের ওয়ালে ““ রাজ্যপালরা হচ্ছেন বাংলা সিনেমার “ বিধবা পিসি” , কাজ নেই সুধু খুচিয়ে ঝগড়া করে। ” এই কথা গুলি লিখেন । এই লেখা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয় । বিজেপির জেলা সভাপতি নিখিল রঞ্জন দে জানান “ রাজ্যপাল দেশের সর্বোচ্চ সংবিধানিক পদ রাষ্ট্রপতির মনোনিত ব্যক্তি । তিনি রাজ্যের সংবিধানিক প্রধান । এক নির্বাচিত বিধায়ক যিনি সংবিধানিক পদে রয়েছেন সেই পদ থেকে কিভাবে তিনি রাজ্যের সর্বোচ্চ পদের থাকা সংবিধানিক পদে থাকা ব্যক্তি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন ?” এই মন্তব্য থেকে তাঁর মানসিকতার পরিচয় পাওয়া যায় । ”
উদয়ন গুহ দাবি করেন “ বিধবা মাসি ” শব্দটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর বিভিন্ন লেখায় ব্যবহার করেছেন । কম বয়সে বিধবা মাসিরা সংসারে অন্যদের সাথে খুচিয়ে ঝগরা করে ।বেশীর রাজ্যপালরা রাজনৈতিক ঘরনা থেকে উঠে আসেন । কিন্তু রাজ্যপালের সংবিধানিক পদে থেকে তাঁরা রাজনীতি করতে পারেন না । তাই তাঁরা মাঝে মধ্যে খুচিয়ে ঝগরা করেন বিধবা মাসিদের মতো ।
তিনি দাবি করেন নির্দিষ্ট কোনো রাজ্যপাল এর উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেন নি । দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যপালের কার্যকলাপ দেখে এই মন্তব্য লিখেন ।
প্রসঙ্গত উল্লেখ্যযোগ্য গতকাল রাজ্যপাল টেলিফোনে মুখ্যমন্ত্রীকে বাদুড়িয়ার ঘটনা সম্পর্কে কড়া ব্যবস্থা নিতে বলে এমন কিছু কথা বলেন যাতে মুখ্যমন্ত্রী অসম্মানিত বোধ করেন । ঐ টেলিফোন কে ঘিরে মুখ্যমন্ত্রী – রাজ্যপাল সংঘাত চরমে ওঠে । আর উদয়ন গুহের এই ফেসবুকে পোষ্ট সেই ঘটনার রেশ কে ঘিরেই বলে ওয়াকিবহাল এর লোক মনে করছেন ।

No comments