Breaking News

দুর্বল সেতু হুশ নেই প্রশাসনের ।

দিনহাটাঃদিনহাটার নারায়নগঞ্জ বি এস এফ ক্যাম্পের পাশে বানিয়াদহ নদীর উপর   সেতুটি দুর্বল ঘোষনা   করেছে কেন্দ্রীয় লোক নির্মান দপ্তর ।  প্রসাশনের পক্ষ থেকে সেতুটি  দুর্বল  ঘোষনা করে  ভারি যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।এলাকার বাসিন্দাদের অভিযোগ   দীর্ঘদিন ধরে দুর্বল ঘোষনার পরও সেতু মেরামতের কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন।ভারি যান চলা চল করতে না পারায়  বিপাকে পরেছে তারা ।  প্রশাসন জানিয়েছে সেতু মেরামতের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে ।



    নারায়ন গঞ্জ বি এফ ক্যাম্পের পাশে বানিয়াদহ নদীর উপর কাঠের সেতু টি দুর্বল হয়ে রয়েছে । সেতুটির উপর দিয়ে ৩ টনের বেশী ভারি জিনিস পত্র নিয়ে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি হয়েছে বর্তমানে।  সেতুটির একদিকে কোনামুক্তা,হরিদাস খামার , করালা এলাকা অন্যদিকে নারায়ন গঞ্জ বাজার , গিতালদহ , ভোরাম এলাকা । এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় ১৫ হাজার মানুষ বিভিন্ন কাজে যাতাযাত করে ।



সেতু টি বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ১ কিমি দূরে অবস্থিত ।দেশের  সুরক্ষার ক্ষেত্রে গুরত্বপুর্ন ভুমিকা রয়েছে । বি এস এফ বিভিন্ন গাড়ি ভারি যান বাহন নিয়ে  করলা সহ বিভিন্ন সীমান্ত লাগোয়া এলাকা যাতায়াত করে । কিন্তু বর্তমানে সেতুটি দুর্বল হওয়াতে প্রায় ৪ কিমি দুরে গিতালদহ হয়ে খারিজা হরিদাস খামার হয়ে   ভারি যান বাহন গুলিকে ঘুরে যেতে হয় ।

    এলাকার মানুষের প্রধান জীবিকা হল কৃষিকাজ। এলাকায় আলু, পাট প্রচুর পরিমানে চাষ হয় । চাষিরা দিনহাটার  হিম ঘরে আলু রাখতে ভারি গাড়ি ব্যবহার করতে পারে না । দিনহাটা শহরে পাট বিক্রি করতে ছোট গাড়ি করে নিয়ে যেতে হয় । ফলে পরি বহন খরচ বেড়ে যায় । ফলে স্থানীয় ফড়ে দের কাছে পাট বিক্রি করতে বাধ্য হয় অনেকে ।



স্থানীয় এলাকার মানুষ নতুন বাড়ি তৈরী করতে বড় গাড়ি করে ইট বালু পাথর নিয়ে আসতে পারে না । তাদের ছোট গাড়ি করে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসতে হয় । বড় গাড়ি করালা দিয়ে প্রায় ৫ কিমি ঘুরে আসে । খারিজা হরিদাস বর্ডার রোড হওয়াতে বি এস এফ পাবলিক গাড়ি যেতে নিষেধাজ্ঞা জারি করেছে । নতুন  বাড়ি তৈরিতে দুর্বল সেতুর জন্য খরচ অনেকটাই বেড়েছে বলে এলাকার মানুষ জানিয়েছে।



স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সেতু টি শুধু দুর্বল নয় বেহাল অবস্থায় পড়ে আছে । সেতুর কাঠের পাটাতনের উপর পিচ উঠে গর্ত হয়ে আছে ।রাতের অন্ধকারে  যেকোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে তাদের আশংকা ।



স্থানীয় প্রসাশনের পক্ষে বিডিও পার্থ চক্রবর্তী জানিয়েছেন “বর্ডার ডেভেলপমেন্ট টাকায় দ্রুত  দুর্বল সেতুটি মেরামত করা হবে।“ ⁠⁠⁠⁠

No comments