ছয় মাস ধরে সহজ পাঠ বই ছাড়াই চলছে প্রথম শ্রেনীর পঠন পাঠন ।
![]() |
| সহজ পাঠ বই প্রথম শ্রেনী |
দিনহাটা
শহড় নিবিড় মণ্ডল অফিস সুত্রে জানা যায় দিনহাটা নিবিড় মণ্ডলের আওতায় মোট ৭০ টি
প্রাথমিক বিদ্যালয় আছে। ৭০ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনীতে মোট ১৬৮০ জন
ছাত্র ছাত্রী আছে। কিন্তু জেলা বিদ্যালয় দপ্তর থেকে সহজ পাঠ বই দীর্ঘ দিন থেকে দেয় নি । সহজ পাঠ বই এর
জন্য দীর্ঘ দিন ধরে আবেদন করার পর গত
সপ্তাহের শুক্রবার ৩০৮ খানা সহজ পাঠ বই দেওয়া হয় । কিন্তু শহরের গোপালা নগর,
রবীন্দ্র বিদ্যাপীঠ , রাজ কুমার গার্লস, স্টেশন পাড়া প্রাথমিক বিদ্যালয়ের মোত
ছাত্রছাত্রী সংখ্যা প্রায় ৪০০ এর বেশী । ফলে এই গুলিতে ৩০৮ খানা বই কুলোয় না ।
বাকি বিদ্যালয় তো দুরের কথা । বিড়ম্বনা এড়াতেই বই বিতরন শুরু করা হয়নি । “
শহরের
একটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা জানান “ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাবর্ষ শুরু হয়
জানুয়ারী মাসে। ২ য় জানুয়ারী বই দিবসে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়া হয় ।
কিন্তু এবছর এখনো সহজ পাঠ বই না আসায় সেটা ছাড়াই ক্লাস নেওয়া হচ্ছে । প্রাথমিক
বিদ্যালয়ে এপ্রিল মাসে প্রথম পর্ব পরিক্ষা হয়ে গেছে । অগস্ট মাসে দ্বিতীয় পর্বের
পরিক্ষা হবে । অথচ ছাত্র ছাত্রীরা সহজ পাঠ বই সম্পর্কে অজ্ঞ থেকে গেল । কবে বই
পাবে সেই বিশয়ে কেউ নিশ্চিত নয় । “
দিনহাটা
নিবির মন্ডল সুত্রে জানা যায় প্রাথমিক
বিদ্যালয় মোট কত বই লাগবে তা শিক্ষাবর্ষ শুরুর আগেই জেলা অফিসে জানা হয় । সেই
হিসেবে জেলা অফিস থেকে ডিসেম্বর মাসে
প্রতিটি বিদ্যালয়ে বই পাঠানো হয় । জাতীয় পাঠ্য বই এর আওতায় প্রথম শ্রেনীতে তিন
খানা বই দেওয়া হয় । দিনহাটা নিবিড় মণ্ডলে আমার বই ও স্বাস্থ্য ও শারীর শিক্ষা এর
বই পাঠানো হলেও কোনো বিদ্যালয়ে সহজ পাঠ বই পাঠানো যায় নি ।

No comments