অনশনে সাবেক ভারতীয় ছিট মহলের বাসিন্দারা ।
সাবেক ভারতীয় ছিট মহলের বাসি দের বিভিন্ন দাবি ।,
|
তাই এবার দাবী আদায়ের জন্য অনশনে বসেছে তারা । কিন্তু সরকারী
শাসন দন্ডের আঘাতে আজ অনেকেই হাসপাতালে । তারা দাবি করেছিল অন্ন বস্ত্র আর
বাসস্থানের জন্য সঠিক পুর্নবাসন । এটা মেখলিগঞ্জ সাবেক ছিট মহল এর ভোটবারি অস্থায়ী ক্যাম্পের বাসিন্দাদের বর্তমানের পরিস্থিতি ।
বুধবার থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মেখলিগঞ্জ মহকুমা শাসকের অফিসের সামনে দশ দফা দাবিতে দুপুর থেকে অনশনে বসে সাবেক ছিট মহলের
বাসিন্দারা । অনশন করতে গিয়ে কয়েক জন মহিলা অসুস্থ হয়ে পড়েন । কিন্তু দাবীতে অনড়
থেকে অনশন ভাঙ্গছে না কেউ। সরকারের পক্ষ থেকে আলোচনা করে সমাধান না হওয়াতে বল
প্রযোগের অভিযোগ উঠল । পুলিশের লাঠির ঘায়ে কয়েক জন অনশন কারী আহত হয়ে জলপাইগুড়ি
সদর হাসপাতালে ভরতি । তাদের অভিযোগ সরকার
ভারতীয় মুল ভুখন্ডে ফিরে আসার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে তা রাখতে সম্পুর্ন
ব্যর্থ । তারা জানান প্রায় দেড় বছর ধরে অস্থায়ী ক্যাম্পে আছে সবাই। সেটা অত্যন্ত
অস্থাথ্যকর ।ছোটো টিনের ঘড়ে এই গরমে থাকায় দুঃসাধ্য। বৃষ্টির সময় জল ঢোকে ঘরে ।
শীতে সাথী হয়ে হয়ে ওঠে ঘন কুয়াশার জল । পুর্নবাসনের
জন্য যে
![]() |
| অনশনের ফলে অসুস্থ এক মহিলা |
পানিশালার কাছে যে জায়গা দেখা হয়েছে সেটা তাদের অপসদন্দ। সেটা নদী ভাঙ্গন
কবলিত এলাকা ।সেটা এতই প্রত্যন্ত যে
আশেপাশে নেই বাজার, হাসপাতাল । শুধু থাকার সমস্যা নয় না আছে শিক্ষা স্বাস্থ্য ,
খাবারের পরিষেবা ঠিকঠাক । বাসিন্দাদের রোজগারের কোনো ব্যবস্থা নেই । সরকার যে রেশন
দেয় তাতে তা প্রযোজনের তুলনায় অপ্রতুল ।
মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় অনশন কারীদের সাথে
বসা হচ্ছে । আলোচনা মাধ্যমে সুরাহা করার চেষ্টা করা হচ্ছে । কিন্তু এবার প্রশাসনের
বিরুদ্ধে অভিযোগ উঠলো সাবেক ছিটের বাসীদের উপর মারধোরের । আন্দোলন কারীদের দাবি পুলিশের লাঠির ঘায়ে ৩০ জন আহত
হয়েছে । তাদের মধ্যে ১৬ জন জলপাইগুড়ি সদর হাসপাতলে নিয়ে যাওয়া হয়েছে। যদিও পুলিশ
প্রশাসন লাঠি চার্জ এর ঘটনা অস্বীকার করেছে । মহকুমা প্রশাসন জানায় “ কিছু অনশন
কারি মহকুমাপ্রশাসক এর ঘরে ঢুকে ভাংচুর করার চেষ্টা করে । পুলিশ তাদের
সরিয়েদিয়েছে।
প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লক নেতা পরেশ অধিকারী
পুলিশের লাথি চার্জ এর ঘটনার তীব্র নিন্দা করেছেন । তিনি বলেন “ কেন্দ্রীয় ও রাজ্য
সরকারের তদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ । আন্দোলন কারি দের সাথে আলোচনা করে সমাধান
করা দরকার ।“ বিজেপি নেতা দধিরাম রায় বলেন “ তৃনমুলের উস্কানিতেই পুলিশ লাঠি চার্জ
করেছে ।“ যদিও তৃনমুল এই দাবী অস্বীকার করেছে । এলাকার বিধায়ক অর্ঘ্যরায় প্রধান
বলেন “ বিজেপির উস্কানিতেই ভাংচুর চালায় আন্দোলন কারিরা । পুলিশ লাথি চার্জ করেনি
। এরকম রাজনীতি করা উচিত নয় । “ তবে এত
কিছু সত্ত্বেও অনশনে অনড় তারা ।


No comments