Breaking News

তৃনমুল যুব কংগ্রেসের সভা হল দিনহাটায় ।

দিনহাটায় যুব তৃনমুল কংগ্রেসের সভা । 
 দিনহাটা ঃ পঞ্চায়েত ভোটের দিকে লক্ষ রেখে বসে থাকা দলীয় কর্মীদের দলের মূল স্ত্রোতে ফিরিয়ে আনতে কর্মী সভার মধ্যে দিয়ে তাদের সংবর্ধনা দিল তৃনমূল যুব কংগ্রেস । শুক্রবার  তৃণমূল  যুব কংগ্রেসের উদ্যোগে  দিনহাটা শহরের  মহারাজা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে  এই কর্মী কনভেশন সর্ম্বধনা সভা অনুষ্ঠিত হয়   এদিনের এই সভায় নাম করে নাম না করে বিজেপির উদ্দেশ্যে  দিনহাটার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বনউন্নয়নের চেয়ারম্যান উদয়ন গুহ  বলেন , একটি সাম্প্রদায়িক দলের নেতৃ দিনহাটায় এসে কাচা কাঠাল কে মেরে পিটীয়ে খাবে ভেবেছিল কিন্তু কাচা কাঠাল কে মেরে পিটিয়ে তার রস তো পেলই না উল্টো কাচা কাঠালের আঠা মুখে মেখে ফিরে গেল
দিনের এই কর্মী কনভেনশনে উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বনউন্নয়নের চেয়ারম্যান উদয়ন গুহ, কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি নিশীথ প্রামানিক. এই কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়ন বাবু আরো বলেন, তৃণমূল দলটা হল নদীর মতো বহমান তাই এই দলে পুরনোরা যায় নবীনরা আসে তিনি আরো বলেন, সাম্প্রদায়ীক বিজেপি কে রুখতে আমাদের কর্মীদের যদি হাতে লাঠি নিতে হয় তাই নেবেএর জন্য তৃণমূল কংগ্রেসে যুবকদের প্রয়োজন


No comments