সাহেবগঞ্জ এলাকার ছিন্ন মস্তা কালী পুজা সোমবার
দিনহাটা : আগামী সোমবার দিনহাটার সীমান্তবর্তী সাহেবগঞ্জ
এলাকার ছিন্ন মস্তা কালী পুজা উপলক্ষে সাহেবগঞ্জ বিএসএফ ক্যাম্পে নিরাপত্তা সংক্রান্ত
মিটিং হল রবিবারের দিন । মিটিং এ উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার ওসি দিপজ্জ্বল ভৌমিক
, ১০১ বিএসএফ এর আধিকারিক প্রবীন কুমার , সাহেবগঞ্জ গ্রাম পঞ্চাযেতের প্রধান কাজল দাস
।
সাহেবগঞ্জ গ্রাম পঞ্চাযেতের প্রধান কাজল দাস বলেন ৩৯ বছর ধরে পুজো
হয় সাহেবগঞ্জ এলাকার যোগাটারী গ্রামে । কাটাতারের ভিতরে মন্দিরে মন্দির হওয়াতে বিএসএফ
এর সহায়তা চাওয়া হয়েছে । প্রতি বছর প্রচুর পুর্ন্যাথীর আগমন হওয়ায় নিরাপত্তা এর জন্য
পুলিশ ও বিএসএফ মোতায়ন থাকবে ।
No comments