৬০ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে আলিপুর ডিভিসন
দিনহাটা : সাম্প্রতিক
বন্যায় কিষানগঞ্জের কাছে সুধানী রেল ব্রীজ
ভেঙে পড়ার কারনে উত্তরবংগ সহ উত্তর পুর্ব ভারত রেল যোগাযোগ থেকে এখনো সম্পুর্নভাবে বিচ্ছিন্ন । কোলকাতা ও দিল্লী
সহ দেশের বিভিন্ন জায়গার সাথে উত্তরবংগ সহ উত্তর পুর্ব ভারত এর রেল যোগাযোগ বন্ধ হওয়াতে
বিপুল পরিমানে আর্থিক ক্ষতি হচ্ছে রেলের । যাত্রী পরিবহন ও পন্য পরিবহন বন্ধ থাকায়
১৩ই অগস্ট থেকে ১৯ অগস্ট অবধি প্রায় কয়েক শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে রেল সুত্রে
জানা গেছে । আলিপুর ডিভিসনের ব্যানিজ্যিক প্রবন্ধক উজ্জ্বল কুমার নাগ বলেন ১৩ই অগস্ট থেকে ১৯ অগস্ট অবধি রেলের টিকিট এর টাকা
ফেরত দিতে ৬০ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে আলিপুর ডিভিসন ।
কিষানগঞ্জের কাছে সুধানী
রেল ব্রীজ ভেঙে পড়ার কারনে রাজধানী এক্সপ্রেস, উত্তরবংগ এক্সপ্রেস , পদাতিক এক্সপ্রেস,
সরাইঘাট এক্সপ্রেস , নর্থ ইস্ট এক্সপ্রেস সহ
কোলকাতা
ও দিল্লী সহ দেশের বিভিন্ন জায়গা যাওয়ার সব ট্রেন বাতিল হয়ে আছে । মালবাহী ট্রেন ও
চলছে না । ট্রেন বাতিল হওয়ার কারনে যাত্রীদের
টিকিট এর টাকা ফেরত দিতে হচ্ছে । এসব কারনে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে রেলের ।
রেল সুত্রে খবর দিনহাটা রেল স্টেশন থেকে প্রতিদিন ৫০০ যাত্রী কোলকাতা
গামী ট্রেনের সাধারন টিকিট কাটে । প্রায় ৩০ জন সংরক্ষিত টিকিট কাটে ।ট্রেন বাতিল থাকায়
প্রতিদিন টিকিট বাবদ প্রায় ৩০ হাজার টাকা
ক্ষতি হচ্ছে । নিউ কোচবিহার রেল স্টেশন প্রতিদিন টিকিট বাবদ প্রায়২.৫ লক্ষ টাকা ক্ষতি
হচ্ছে ।

No comments