গ্রেটার কোচবিহার পিপলস আসোসিয়েশন এর বিদ্যুৎ বিল বয়কটে বিপাকে জেলা বিদ্যুৎ দপ্তর
মনসুর হাবিবুল্লাহ,কোচবিহারঃ গ্রেটার
কোচবিহার পিপলস আসোসিয়েশন এর বিদ্যুৎ বিল
বয়কটে বিপাকে জেলা বিদ্যুৎ দপ্তর । জেলায় প্রায় বকেয়া পড়ে আছে ৪০ কোটির উপর বকেয়া
বিদ্যুৎ বিল । গ্রেটার কর্মীদের দাবী আগে তাদের জেলা বা রাজ্যের বাসিন্দা হিসেবে
সরকার নথি প্রকাশ করুক তার পর বিদ্যুৎ বিল। না হয় কোচবিহার ডেভেলপমেন্ট ফান্ড থেকে
বকেয়া বিল মিটিয়ে নেওয়া হোক । গ্রেটারের এই দাবীতে ফাপড়ে বিদ্যুৎ দপ্তর ।
বৃহত্তর কোচবিহারকে পৃথক রাজ্যের ঘোষনার দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে গ্রেটার
কোচবিহার । কিন্তু আন্দোলনে ফলে পৃথক রাজ্যের দাবীতে হালে পানি না পাওয়াতে
গ্রেটারের নেতৃত্বরা বিদ্যুৎ বিল বয়কটের পথে হাটে । ২০১৫ সাল থেকে তারা বিদ্যুৎ
বয়কট করতে থাকে। গ্রেটারের বিদ্যুৎ বয়কটের ফলে বকেয়া বিল লাফিয়ে
লাফিয়ে বাড়তে থাকে । ২০১৭ সালের মে মাসের শেষে দেখা যায় বিদ্যুৎ বিল প্রায় ৪০
কোটির উপর বাকি পড়ে আছে । বিদ্যুৎ দপ্তর সুত্রে জানা গেছে দিনহাটা মহকুমা ও
কোচবিহার ১ নং ব্লকে গ্রেটার সমর্থকরা বিপুল পরিমানে বিদ্যুৎ এর বিল জমা দিতে
অস্বীকার করে । এছাড়াও পঞ্চায়েত অফিস গুলি থেকে বিপুল পরিমানে বিদ্যুৎ এর বিল
বকেয়া পড়ে আছে। সম্প্রতি বংশীবদন বর্মনের নেতৃত্বে জেলা শাসকে বিদ্যুৎ বিল না
নেওয়ার দাবীতে ডেপুটেশন দেয় গ্রেটার কোচবিহার পিপলস আসোসিয়েশন ।
গ্রেটার নেতা বংশীবদন বর্মন জানান “
কোচবিহার বাসীদের পরিচয় সম্পর্কে সরকারকে আগে নথি প্রকাশ করতে হবে যে তারা জেলা
বাসী না রাজ্য বাসী তার পরে আমরা বিদ্যুৎ এর বিল জমা দেব। যদি এর পরেও বিল নিতে হয়
তাহলে কোচবিহার বাসীর উন্নয়নের জন্য
রাজার অনুদান করা টাকা নিয়ে বানানো
কোচবিহার ডেভেলপমেন্ট ফান্ড থেকে জেলার বিদ্যুৎ বিল কেটে নেওয়া হোক।“
বিদ্যুৎ দপ্তরের এক কর্তা জানিয়েছে
দীর্ঘদিন ধরে যারা বিদ্যুৎ বিল দিচ্ছে না তাদের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ
দেওয়া হয়েছে ।
No comments